স্বপ্নদ্বীপ

স্বপ্নদ্বীপ

Aug 29, 2024 - 07:40
Aug 29, 2024 - 20:00
 1  78
স্বপ্নদ্বীপ

তুমি এক পৌরুষ-দ্বীপ 

তোমাকে ঘিরে জলের আবর্তন

জলের শব্দে, গাছের শব্দে 

সুশ্রী কোন বিলাসী তরী--

তোমার শয্যায় জাগে ।

জোয়ার জলে খড়কুটোও তোমার কাছে ভিড়ে 

ভাটির টানে নীরবে দূর সাগরে মেশে

তোমার বুকে খুঁটি পুঁতে সুশ্রী তরী

জোয়ার জলে ভাসে

খড়কুটোর বুকে অন্ধকারে 

স্বপ্নদ্বীপ জাগে।