নব বারতা

Apr 17, 2025 - 13:30
Apr 17, 2025 - 15:26
 0  157
নব বারতা
আমিনুল মোমেনিন স্বচ্ছ

এসো হে তব নবালয়ে, 
নব নব সুর তানি
নব বাংলা, নব হিল্লোল 
নব রূপি ঋতু খানি।

ষোল কোটি দেহ
ষোল কোটি আশা 
বত্রিশ কোটি ধীর নেত্র 
নব সূচনায়, নব আমেজে 
রচিছে দিশার পাত্র ।

উজান ঘাটে আসবে তরী
দিব্য সমন লয়ে
নব মুকুলের, নব প্রতীক্ষা
শত কল্লোল লোকালয়ে 

নব বর্ষের, নব বারতা 
নব যাত্রার সাজ,
অসুরের ধৃত করবে লাখব
এই তব দাবী আজ। 


Farhana Parvin Farhana Parvin is a Teacher of APBN Public School & College, Bogura. (ICT), Master Trainer of Digital Technology. Belong Science background, Also trained as a Graphics Designer as well.