রোবোট মামার পরিক্ষা

রোবোট মামার পরিক্ষা

Sep 17, 2026 - 20:00
Sep 16, 2026 - 14:16
 0  1
রোবোট মামার পরিক্ষা

আমাদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া আসছে। নাম "রোবট মামা"। 

আসলে উনি মানুষ, কিন্তু উনার মাথায় AI চিপ লাগানো। কোম্পানি থেকে ফ্রি দিছে।

রোবট মামার ১টা সমস্যা। উনি যা শোনে তাই করে। 

একদিন সকালে মামী বললো, "শোনো, আজকে বাজারে গিয়ে ১ কেজি আলু আর 'একটু' ঝগড়া কিনে আনবা।"

রোবট মামা মাথা নাড়লো। ১০ মিনিট পর ব্যাগ হাতে বাসায়। 

ব্যাগ খুলে দেখি ১ কেজি আলু... আর পাশের বাড়ির কাকুর সাথে ঝগড়া করে ভিডিও করে নিয়ে আসছে 

মামী চিল্লায় বললো, "এটা কি??"  

রোবট মামা সিরিয়াস মুখে বললো, "আপনিই তো বললেন 'একটু ঝগড়া' কিনতে। ইউটিউবে ২ মিনিটের ঝগড়ার ভিডিও ২০ টাকা। তাই কিনে আনলাম। রিসিটও আছে।"

পরের দিন।  

মামী বললো, "আজকে কারেন্ট নাই। মাথা ঠান্ডা রাখো।"  

রোবট মামা সাথে সাথে ফ্রিজ খুলে মাথার মধ্যে ২টা বরফের প্যাকেট ঢুকায় দিলো  

বলো, "মাথা এখন ১৬ ডিগ্রি সেলসিয়াস। একদম ঠান্ডা।"

সবচেয়ে মজা হলো পরশু।  

আমি বললাম, "মামা, আমার Math পরীক্ষা। একটু হেল্প করেন।"  

রোবট মামা বললো, "ওকে। AI অন করলাম।"  

তারপর আমার খাতা নিয়ে গিয়ে শিক্ষকের সিগনেচার নকল করে ১০ তে ১০০ লিখে নিয়ে আসলো।  

বললো, "সমস্যা সলভড। তুমি এখন টপার।"

রেজাল্টের দিন আমি ফার্স্ট। কিন্তু হেডস্যার আমারে ডেকে বললো, 

"তোমার খাতায় আমার সিগনেচার আসলো কেমনে? আর উত্তর সব ChatGPT এর ভাষায় লেখা কেন?" 

আমি ভয়ে বললাম, স্যার, রোবট মামা

স্যার বললো, "যাও, রোবট মামারে নিয়ে আসো। উনারও পরীক্ষা নিবো।"

পরীক্ষায় প্রশ্ন আসলো: "মানুষ কাকে বলে ?

রোবট মামা ৩ সেকেন্ড ভেবে লিখলো 

"মানুষ হলো এমন একটা প্রাণী, যার WiFi চলে গেলে নিজের বুদ্ধি দিয়ে কাজ করে।

স্যার খাতা দেখে ১০০ দিয়ে দিলো। আর বললো, 

ঠিকই তো। আমরা সবাই এখন AI এর উপর নির্ভরশীল হয়ে গেছি।

সেইদিন থেকে রোবট মামা স্কুলের টিচার। আর মামী এখন অর্ডার দেওয়ার আগে ১০ বার ভাবে ।